Deprecated: Creation of dynamic property WP_Rocket\Engine\Preload\SitemapPreloadSubscriber::$options is deprecated in /home/pubjlisq/dailytk.com/wp-content/plugins/wp-rocket/inc/Engine/Preload/SitemapPreloadSubscriber.php on line 26

Deprecated: Creation of dynamic property WP_Rocket\Engine\Preload\SitemapPreloadSubscriber::$sitemap_preload is deprecated in /home/pubjlisq/dailytk.com/wp-content/plugins/wp-rocket/inc/Engine/Preload/SitemapPreloadSubscriber.php on line 27

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rocket domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pubjlisq/dailytk.com/wp-includes/functions.php on line 6131

Deprecated: trim(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/pubjlisq/dailytk.com/wp-content/plugins/wp-rocket/inc/vendors/ip_in_range.php on line 136
প্রসেসর কি? প্রসেসর কিভাবে কাজ করে | What is processor in Bengali - অনলাইন ইনকাম ২০২৬

প্রসেসর কি? প্রসেসর কিভাবে কাজ করে | What is processor in Bengali

এখন বর্তমান টেকনোলজির যুগে আমরা অনেকেই নতুন কম্পিউটার বা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি, এইসব ডিভাইসের পারফরম্যান্স নির্ভর করে processor এর উপর।

তাই কেনার সময় সর্বপ্রথম আগে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে প্রসেসর, কারন আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইস এর প্রসেসর যদি ভাল হয়।

তাহলে আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসটি ফাস্ট চলবে, কম্পিউটার বা মোবাইল হ্যাং কম করবে এবং সেই ডিভাইসটিতে আপনি পাবজির মতো বড়-বড় গেম খুব সহজেই ভালোভাবে খেলতে পারবেন।

প্রিয় পাঠক,আপনারা অনেকেই আছেন যারা কিন্তু জানেন না যে প্রসেসর কি? প্রসেসর কি কি কাজ করে? প্রসেসর কত প্রকার ও কি কি ইত্যাদি বিষয়।

What is processor in Bengla

আজকের এই আর্টিকেলটি যদি আপনি ভালোভাবে সম্পূর্ণ পড়েন তাহলে আপনি প্রসেসর সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। চলুন তাহলে আর বেশি কথা না বললে শুরু করি প্রসেসর কাকে বলে।

প্রসেসর কি | processor meaning in bengali

processor হল এক ধরনের সম্মিলিত ইলেকট্রনিক সার্কিট (electronic circuit) যা বিভিন্ন প্রোগ্রাম গুলির নির্দেশাবলী কার্যকর করে থাকে। প্রসেসর আমাদের দেওয়া যে কোন command সহজে বুঝতে পারে এবং সেই অনুসারে প্রসেসর কাজ করে।

মূলত Central processing unit বা CPU কে processor বলা হয়ে থাকে। আপনার কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য সমস্ত কাজ গুলো কিন্তু CPU করে থাকে।

প্রসেসর কিভাবে কাজ করে | how processor work in bengali

আমরা input device এর মাধ্যমে (যেমন mouse, keyboard ) কম্পিউটারকে command করি এই  input device থেকে নির্দেশাবলী বার্তাগুলি বাইনারি নাম্বার এ কিছুক্ষণের জন্য Ram এ গিয়ে জমা হবে। এই রেম এ স্টোর হওয়া ডাটা CPU তে চলে যায়।

এবং CPU এই সমস্ত ডাটাগুলোকে প্রসেসিং করে আউটপুট ডিভাইস (যেমন মনিটর ) এ প্রদর্শন করায়। আশা করি আপনি বিষয়টি বুঝতে পারলেন প্রসেসর কিভাবে কাজ করে।

প্রসেসরের কোর কিভাবে কাজ করে

processor এর core হলো central processing unit সিপিইউ (CPU) মধ্যে থাকা পৃথক processing unit। অনেক আগে মূলত কম্পিউটারে প্রসেসর কোর একটি থাকতো। কিন্তু বর্তমানে সময়ে কম্পিউটারে একাধিক processor core থাকে।

যখন একটি CPU তে অনেকগুলো কোর (core) থাকে তখন এটি অনেকগুলো নির্দেশাবলী সঠিকভাবে গ্রহণ করতে পারে এবং পৃথক করে সেগুলো কে কার্যকর করতে পারে।

মোবাইল প্রসেসর কি

মোবাইল প্রসেসর হল মোবাইলের বোর্ডে লাগানো থাকা একটি চিপ (chip) যেটি সাহায্যে আপনাদের সকল ফোনের সমস্ত অ্যাপ্লিকেশন ভালোভাবে চালাতে সাহায্য করে এবং সমস্ত Hardware এবং software এর মধ্যে সংযোগ ঘটায়।

মোবাইলের সমস্ত input এবং output এর কাজগুলো প্রসেসর দ্বারা পরিচালিত হয়। আশা করি আপনারা মোবাইলের processor কাকে বলে ও মোবাইল processor এর কাজ কি এই বিষয়টি বুঝতে পারলেন।

প্রসেসর কত প্রকার ও কি কি

আসুন তাহলে এবার আমরা জেনে নেই processor এর প্রকারভেদ গুলি। কম্পিউটার processor (সিপিইউ) মূলত পাঁচ প্রকারের হয় সেগুলো নিচে ভালোভাবে বিস্তারিত আলোচনা করা হল।

1. Single core processor

একক কোর processor হল একটি CPU সহ একটি চিপ অর্থাৎ সিঙ্গেল কোর প্রসেসর এ শুধুমাত্র একটি কুর থাকে । এই ধরনের processor গুলির আবির্ভাব ঘটে 1970 সালের প্রথম দিকে।

একক কোর processor এর CPU তে অনেকগুলো প্রোগ্রাম চালানোর জন্য এর কর্ম ক্ষমতা হ্রাস পেত।

2. Dual core processor

Dual core processor হল একটি CPU তে দুটি processor রয়েছে। যা একই integrated circuit এ অবস্থান ও কাজ করে। এই ধরনের processor গুলি সিঙ্গেল কোর প্রসেসর থেকে দ্রুত কাজ করতে পারে। 2004 সালে Sun and HP প্রথম ডুয়েল core CPU চালু করেন।

3. Multi core processor

Multi core processor হল একক ইন্টিগ্রেটেড সার্কিট (IC) যাতে একাধিক processor রয়েছে। এই processor এর core গুলি সমান্তরাল ভাবে অনেক বেশি একাধিক নির্দেশাবলী কার্যকর করতে পারে এবং এর কর্মদক্ষতা খুবই উন্নত। 2000 সালের প্রথম দিকে Intel এবং AMD Multi core processor চালু করে।

4. Quad core processor

Quad core processor হল এমন এক ধরনের processor যেখানে চারটি ভিন্ন কোর processor একত্রিত করা হয় একটি processor এ। এই 4 টি করে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এরা স্বাধীনভাবে নির্দেশাবলী সম্পাদন এবং প্রক্রিয়া করতে পারে।

একাধিক কোর এর উপস্থিতি থাকা মানে একই সময়ে একাধিক প্রসেস চলার অনুমতি দেয়।

5. Octa core processorprocessor

Octa core processor অর্থাৎ 8টি processor core দিয়ে গঠিত । বর্তমানে এই ধরনের  processor গুলি সবথেকে বেশি ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনে।

প্রসেসর এর কাজ কি

প্রসেসর কম্পিউটারে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী রেম থেকে নেয় এবং তা আবার প্রসেসিং করে আউটপুট দেয়। Computer বা অ্যান্ড্রয়েড মোবাইলের processor যত শক্তিশালী হবে সেই ডিভাইস গুলি তত দ্রুত তার কার্য সম্পাদন করতে পারবে। কম্পিউটার  processor data processing এর জন্য 3 টি মৌলিক ধাপ অবলম্বন করে।

1. Fetch

Computer processing এর প্রথম ধাপ হলো Fetch । মেন মেমোরি (Main memory) যেমন ram থেকে নির্দেশাবলী নিয়ে আসে এবং সেগুলোকে কার্যকর করে।

2. Decode

Fetch এর পরবর্তী প্রক্রিয়া হল decode যেখানে নির্দেশনাগুলো converted হয় যাতে CPU ভালোভাবে বুঝতে পারে তারপর CPU এর বিভিন্ন অংশে প্রেরণ করে যাতে পরবর্তী পদক্ষেপ নেয়া যায়।

3. Execute

Decode করা নির্দেশাবলী গুলি কার্যকর করা হয়। Decode করা instruction গুলি output device এ দেওয়া হয় এবং আমরা সেটের  output দেখতে পাই।

processor তৈরি করে এমন কিছু কোম্পানির নাম

processor তৈরি করে এমন কিছু কোম্পানির নাম হল:

  • SAMSUNG
  • QUALCOMM
  • Intel
  • AMD

কয়েকটাprocessor এর নাম

কোন processor সবচেয়ে ভালো অর্থাৎ মোবাইলে কোন processor ভালো ও ল্যাপটপের জন্য কোন processor ভালো সেগুলো নিচে বিস্তারিত ভাবে আলাদা আলাদা করে আলোচনা করা হল:

সবচেয়ে ভালো মোবাইল processor কোনটি

মোবাইলের জন্য ভালো processor অর্থাৎ জনপ্রিয় প্রসেসর গুলি হল:

  • Apple A14 Bionic
  • Exynos 2100
  • Kirin 9000
  • Snapdragon 865+
  • Snapdragon 888
  • Apple A15 Bionic ইত্যাদি।

কম্পিউটারের জন্য কোন processor ভালো

Computer বা laptop এর জন্য ভালো processor গুলি হল।

  • AMD Ryzen 9 5950X
  • Intel Core i9-12900K
  • AMD Ryzen 9 5900X
  • AMD Ryzen Threadripper PRO 3995WX
  • Intel Core i9-9980XE ইত্যাদি।

প্রসেসর এর দাম কেমন

মোবাইল processor তো আলাদা ভবে দোকানে বিক্রি হয় না। কিন্তু Computer processor আলাদাভাবে দোকানে বিক্রি করে ও কিনতে পারবেন প্রথমে আপনি ঠিক করবেন আপনার Computer এর জন্য কোন কোম্পানির প্রসেসর কিনবেন এবং কত টাকা বাজেটের মধ্যে আপনি কিনবেন।

বর্তমানে Computer processor এর দাম আপনারা মোটামুটি 9 হাজার থেকে 2.5 লাখ টাকা দামের  processor পেয়ে যাবেন ।

বন্ধুরা, আমি আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি শিখতে পারলেন প্রসেসর কি ? প্রসেসর কি কাজ করে ? মোবাইলের processor কি।

তো  processor কাকে বলে এই বিষয়টি নিয়ে আজকের এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ধন্যবাদ।

Leave a Comment


Deprecated: Use of "parent" in callables is deprecated in /home/pubjlisq/dailytk.com/wp-content/plugins/wp-rocket/inc/Dependencies/Minify/JS.php on line 127
toko777 toko777